পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দিনাজপুরে বাসের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ডেস্ক : দিনাজপুর-রংপুর মহাসড়কের দিনাজপুরে যাত্রীবাহী বিআরটিসি বাসের সাথে পণ্যবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন যাত্রী।

সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে দিনাজপুর জেলার কাহরোল উপজেলার দশমাইল টেক্সটাইল মোড় এলাকায়।

নিহতরা হলেন- দিনাজপুর চিরিবন্দর উপজেলার সাতনালা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ফয়জার রহমান (৪২), একই উপজেলার লিয়াকত আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (৩৭) এবং শামসুর রহমানের পুত্র সোহানুর রহমান সোহান (৩০)। নিহত তিনজন পিকআপ ভ্যানের চালক এবং হেলপার ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, ঠাকুরগাঁও গামী বিআরটিসি যাত্রীবাহী বাসটি দশমাইলের অদূরে টেক্সটাইল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত ১০ যাত্রীকে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দিনাজপুরে বাসের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেট টাইম : ০৩:২৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩