অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সোনার বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শনিবার বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রেকর্ড করা রেডিও ও টেলিভিশন বার্তায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আসুন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলি।’

১৯৭১ সালে বঙ্গবন্ধু যখন পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেন তখন বাংলাদেশ ২৬ মার্চ জাতীয় দিবস উদযাপন করে।

শেখ হাসিনা তার বাণীতে দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশীকে আন্তরিক শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘জাতির পিতার নেতৃত্বে ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং ৯ মাস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি এবং পাই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।’

তিনি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানান এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সালাম জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।

‘বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ’- উল্লেখ করে তিনি তার অঙ্গীকার ব্যক্ত করেন। সূত্র : ইউএনবি

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সোনার বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ১১:৩৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩