অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

‘১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর ঘোষণাটি এলো, আজ থেকে বাংলাদেশ স্বাধীন’

ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান কামাল বলেছেন, ‘মার্চের প্রত্যেকটা দিনকেই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করে থাকি। স্বাধীনতা দিবস ও তার আগে ২৫ মার্চ। ২৫ মার্চ কালরাতকে গণহত্যা দিবস হিসেবে আমরা পালন করে আসছি। ওই রাতে ছয় ঘণ্টার মধ্যে কয়েক হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল। সেদিন রাতেই ১২টা এক মিনিটে বঙ্গবন্ধুর সেই ঘোষণাটি আসলো যে, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তারপর থেকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি।’

আজ রবিবার সকাল ৮টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বের কাছে গণহত্যা দিবস হিসেবে পরিচিতি লাভের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

আসাদুজ্জামন খান কামাল বলেন, ‘একইসঙ্গে বঙ্গবন্ধুকে যারা খুন করেছিলেন, তাদেরকেও আমরা বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেছি। কয়েকজন এখনো পালিয়ে বেড়াচ্ছে। তাদেরও আনার জন্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশে, তারা যেখানে যেখানে আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করছি। আমরা চেষ্টা করছি, অচিরেই তাদের নিয়ে আসার জন্য ও ফাঁসির রায় কার্যকর করার জন্য।’

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

‘১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর ঘোষণাটি এলো, আজ থেকে বাংলাদেশ স্বাধীন’

আপডেট টাইম : ০৩:৫৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩