অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-ব্যাংক

ডেস্ক : আজ সোমবার থেকে নতুন সময়সূচিতে চলবে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস। নতুন সময়সূচি অনুযায়ী রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা অফিসের সময় নির্ধারণ করে সরকার।

এ সিদ্ধান্ত নেওয়া হয় গত ১৩ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে।‌ প্রথম রোজা থেকেই এই সময়সূচি চালু হওয়ার সিদ্ধান্ত হয়।

এবার রমজানের প্রথম দিন শুক্রবার, দ্বিতীয় দিন শনিবার ছিল সরকারি ছুটি এবং রোববার ছিল মহান স্বাধীনতা দিবসের ছুটি। তাই রমজানের তিনদিন পার হওয়ার পর সোমবার (২৭ মার্চ) থেকেই নতুন সময়সূচিতে চলবে অফিস।

গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়, রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।

এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে অব্যাহত রাখা যাবে ব্যাংকের লেনদেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-ব্যাংক

আপডেট টাইম : ০৬:২২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩