পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

তিন প্রকল্পে ১২৭ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান

ডেস্ক : মাতারবাড়ি বন্দর উন্নয়ন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন এবং জয়দেবপুর-ঈশ্বরদী ডাবল ডুয়েল গেজ নির্মাণ প্রকল্পের জন্য বাংলাদেশকে ১২৭ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান।

জাপান সরকারের পক্ষ থেকে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা) বাংলাদেশ সরকারকে এই ঋণ দেবে।

বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৩ হাজার ৩৩৫ কোটি টাকা। ১০ বছরের রেয়াতকালসহ ১.২ শতাংশ সুদে ৩০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।

বুধবার (২৯ মার্চ) শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে বাংলাদেশ সরকার ও জাপানের মধ্যে ঋণচুক্তি সই হয়।

৪৩তম লোন প্যাকেজের আওতায় জাপান এ ঋণ দিচ্ছে। ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে ঋণ পরিশোধ করতে হবে। ঋণে সার্ভিস চার্জ মাত্র শূন্য দশমিক শূন্য ১ শতাংশ।

বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনেতিক সম্পর্ক বিভাগের সচিব শরিখা খান এবং জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি এবং বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ হিচিগুচি টমোহাইড।

ইআরডি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চুক্তির আওতায় মাতারবাড়ি প্রকল্পের ইঞ্জিনিয়ারিং সেবার জন্য জাইকা প্রথমে দেবে ২ কোটি ডলার। পরবর্তীতে দেবে ২৯ কোটি ৯০ লাখ ডলার। এ প্রকল্পে আরও ঋণসহ মোট ঋণ হবে ৮১ কোটি ১০ লাখ ডলার। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

তিন প্রকল্পে ১২৭ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান

আপডেট টাইম : ০৪:১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩