অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানান।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাত্র চারদিনে টেস্ট জিতেছে বাংলাদেশ। সফরকারী আয়ারল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।

শক্তির বিচারে এমনিতেও বিশাল ফারাক বাংলাদেশ আর আয়ারল্যান্ডের, তার ওপর মিরপুরের মাঠ। অনুমিতই ছিল, হেসেখেলে আইরিশদের হারাবে বাংলাদেশ। ম্যাচের প্রথম দুদিন দৃশ্যপট এগিয়েছে সেভাবেই। কিন্তু তৃতীয় দিনে হুট করেই কাহিনিতে নতুন মোড়। লোরকান টাকারের সেঞ্চুরির পর অ্যান্ডি ম্যাকব্রাইনের প্রতিরোধ। আইরিশদের এমন কামব্যাক অনেকটা চিন্তার ভাঁজই ফেলে দিয়েছিল টাইগার অধিনায়কের কপালে। তবে চতুর্থ দিনে সবকিছু ঠিকঠাকভাবেই করল সাকিব আল হাসানের দল। আইরিশদের দ্রুত গুঁড়িয়ে দেয়ার পর মুশফিকের অনবদ্য ইনিংসে চার দিনেই জয় পেল বাংলাদেশ।

দুই ইনিংস মিলিয়ে ১৭৭ রান করে বাংলাদেশের জয়ের নায়ক মুশফিকুর রহিম।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিম এবং সাকিব আলা হাসানের ব্যাটে ৩৬৯ রান করে বাংলাদেশ। ১৫১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। এই ইনিংসের শুরুতে বিপর্যয়ে পড়লেও লোরকান টাকার এবং অ্যান্ডি ম্যাকব্রাইনের ব্যাটে শেষমেশ ২৯২ রানের পুঁজি পায় আইরিশরা। শেষ ইনিংসে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৮ রানের। মুশফিকুর রহিমের অনবদ্য ফিফটিতে ৭ উইকেট হাতে রেখেই তা পেরিয়ে যায় বাংলাদেশ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট টাইম : ১১:০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩