অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২ Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক

বঙ্গবাজারের ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু

ডেস্ক : রাজধানীর বঙ্গবাজার এলাকা থেকে আগুনে পোড়া ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করা হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল সাড়ে দশটায় বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির তত্ত্বাবধানে এ মালগুলো গ্যাস কাটার দিয়ে কেটে সরানো শুরু হয়। ব্যবসায়ীদের আশা দুই একদিনের মধ্যেই ঘটনাস্থল পরিষ্কার করে আবার অস্থায়ীভাবে ব্যবসা শুরু করাতে পারবেন তারা। সেই সঙ্গে ক্ষকিপূরণ দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নাম তালিকাভুক্ত করা হচ্ছে।

ব্যবসায়ী-মালিক সমিতির মুখপাত্র জানান ৪০ লাখ টাকায় আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের লোহা বিক্রি করা হয়েছে। সেগুলো সরিয়ে নিচ্ছে ক্রেতা প্রতিষ্ঠান। বিক্রির এ টাকা জমা হবে সমিতির ফান্ডে।

ব্যবসায়ী-মালিকদ সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক জহিরুল ইসলাম বলেন, যদি আজকে রাতের মধ্যে ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ হয়ে যায় তাহলে কালকে সকাল থেকে এখানে দোকান বসবে। আর যদি কালকে শেষ হয় তাহলে যতটুকু জায়গা পরিষ্কার হবে ততটুকু জায়গাতেই দোকান বসবে।

যাদের আগে মার্কেটে দোকান ছিল শুধু তারাই এখন দোকান দিতে পারবে। বাইরের কারও দোকান দেয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের

বঙ্গবাজারের ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু

আপডেট টাইম : ১১:০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩