পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কামার শালার ব্যবসায়ী হত্যা মামলায় লালমনিরহাটে একজনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

মোঃ আব্দুর রাজ্জাক (রাজু) লালমনিরহাট :লালমনিরহাটের সদর উপজেলা কামারশালার ব্যবসায়ী হাবিব হত্যা মামলার আসামি মোঃএরশাদুল কে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। রোববার( ৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান এ রায় দিয়েছেন। সাজাপ্রাপ্ত মোঃ এরশাদুল সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা এলাকার নুরজামালের পুত্র।

মামলার সূত্রে জানাগেছে, ২০১৮ সালের ২৬ অক্টোবর দুপুরে সদর উপজেলার মোগলহাট বুমকা এলাকার মোঃ আব্দুল গনির ছেলে হাবিবুর রহমান হাবিব মটর সাইকেল যোগে তৈরীকৃত কামারী জিনিসপত্র নিয়ে পার্শ্ববর্তী ফুলবাড়ী খড়িবাড়ী হাটে গেলে, হাট থেকে হাবিব আনুমানিক রাত ১১ টার দিকেও ফেরত না আসায় পরিবারের লোক হাবিবের ফোনে কল দেয় এবং ফোন বন্ধ পেলে পরদিন ২৭ অক্টোবর সকালে লোক মুখে হাবিবের লাশ সদর উপজেলার কুলাঘাট শিবেরকুটির ধরলা নদীর তীর সংলগ্ন কলা বাগানে পড়ে আছে খবর পায় পরিবারের লোকজন। এ ঘটনায় হত্যা মামলায় পুলিশ তদন্তকালে তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন আসামী মোঃ এরশাদকে ঢাকার কাওরান বাজার থেকে গ্রেফতার করে জিজ্ঞাবাদ করলে,পরে হাবিবুর রহমান হাবিবকে হত্যা করার কথা স্বীকার করে এরশাদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আসামীর জবানবন্দি অনুযায়ী হত্যায় ব্যবহৃত হাতুরী উদ্ধার ও জব্দ করে পুলিশ।

পুলিশ তদন্ত শেষে আদালতে চুড়ান্ত অভিযোগ পত্র জমা দিলে আদালত উভয়ের পক্ষের শুনানি শেষে হাজতী আসামী মোঃ এরশাদকে দন্ড বিধির ৩০২ ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদন্ড এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থ দন্ডে দন্ডিত করা করে। অর্থ দন্ড পরিশোধে ব্যর্থ হলে এরশাদকে আরও ১ (এক) বৎসর কারাদন্ড ভোগ করতে হবে এবং এরশাদের যাবজ্জীবন কারাদন্ড আমৃত্যু কারাদন্ড হিসাবে বিবেচিত হবে বলে এ রায় ঘোষণা করেন আদালত।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কামার শালার ব্যবসায়ী হত্যা মামলায় লালমনিরহাটে একজনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

আপডেট টাইম : ০৫:৫৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩