অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই

ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। সোমবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেসময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জাফরুল্লাহর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।

গণস্বাস্থ্য পরিবার, গণস্বাস্থ্য কেন্দ্র ও সহযোগী সংস্থাগুলোর কর্মকর্তা এবং কর্মচারীদের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮১ বছর বয়সী ডা. জাফরুল্লাহ দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। এ ছাড়া কয়েক দিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগেও আক্রান্ত। তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফীর অধীনে চিকিৎসাধীন ছিলেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই

আপডেট টাইম : ০২:৩১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩