অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চিন্তা-ভাবনা করেই পাঁচটি সিটিতে আ. লীগের প্রার্থী ঘোষণা : কাদের

ডেস্ক : সবকিছু চিন্তা-ভাবনা করেই পাঁচটি সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পাঁচটি সিটিতে আমরা পাঁচ জনকে মনোনয়ন দিয়েছি। যারা মনোনয়ন চেয়েছে, তাদের প্রার্থিতা কতটা গ্রহণযোগ্য হবে সংশ্লিষ্ট এলাকায় সেটা বিবেচনা করেই আমরা একজনকে বেছে নিয়েছি। (প্রতিটি সিটিতে) একাধিক মনোনয়ন প্রার্থী ছিলেন। কিন্তু মনোনয়ন তো একজনকে দিতে হবে। এখন আমরা কাকে বেছে নিবো, সেটা তো আমাদের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার।

এছাড়া তিনি আরও বলেন, সবকিছু চিন্তা-ভাবনা করেই মনোনয়ন দেয়া হয়েছে। কাজেই এখানে কী প্রভাব ফেলেবে, কী ফেলবে না- সেই প্রভাবের কথা ভেবেই তো মনোনয়ন দেয়া হয়েছে।

পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন- রাজশাহীতে খায়রুজ্জামান লিটন, খুলনায় তালুকদার আব্দুল খালেক, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ও গাজীপুরে আজমত উল্লাহ খান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চিন্তা-ভাবনা করেই পাঁচটি সিটিতে আ. লীগের প্রার্থী ঘোষণা : কাদের

আপডেট টাইম : ০৫:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩