অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নাড়ির টানে বাড়ি ছুটছে মানুষ

ডেস্ক : নাড়ির টানে বাড়ি ফিরতে রাতেও ঢাকা ছাড়ছেন রাজধানীতে বাস করা দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। এ কারণে ভিড় দেখা গেছে রাজধানীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনালগুলোতে। সন্ধ্যা থেকেই বাস কাউন্টারগুলোতে ছুটতে থাকে ঘরমুখো মানুষ। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় প্রতিটি বাস কাউন্টারেই উপচে পড়া ভিড় দেখা গেছে।

দূরপাল্লার বেশিরভাগ বাসেরই অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় যাত্রীদের অপেক্ষা এখন শুধু বাড়ি ফেরার নির্ধারিত বাসে চড়ার। পুরোদমে বাসে ঈদযাত্রা শুরুর প্রথম দিনে প্রায় সব গাড়িকেই সঠিক সময়ে নির্ধারিত স্টপেজ ছেড়ে যেতে দেখা যাচ্ছে। এছাড়া গাবতলী থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত চলাচল করা লোকাল বাসেও ভিড় লক্ষ্য করা গেছে।

এদিন সড়কেও যানহবাহনের উপস্থিতি ছিল চোখে পড়াম মত। মূলত ঈদযাত্রায় সাধারণ মানুষের চাপ সামাল দিতে যানবাহন বাড়িয়েছে বিভিন্ন পরিবহন কর্তৃপক্ষ।

মহাখালী বাসস্ট্যান্ডের হানিফ কাউন্টারের সেলস সুপারভাইজার সোহান জানান, ঈদকে কেন্দ্র করে বিভিন্ন রুটে বাস বাড়িয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে ভাড়া অপরিবর্তিত রেখেছেন তারা।

অন্যদিকে, ঈদ-উল-ফিতরের যাত্রাকে নিরাপদ করতে নজরদারি ও টহল বাড়িয়েছে পুলিশ। রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে তাদের।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নাড়ির টানে বাড়ি ছুটছে মানুষ

আপডেট টাইম : ০২:৩৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩