পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

“এবতেদায়ী স্তরকে জাতীয়করণের দাবি”

ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ এর আয়োজনে দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এবতেদায়ী স্তরকে জাতীয়করণসহ ১১ দফা দাবি জানিয়েছেন দেশের প্রখ্যাত আলেম ওলামাগণ।

শনিবার (১৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত জাতীয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ বাংলাদেশ এর সভাপতি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলী। এছাড়া অতিথি ছিলেন দেশের প্রখ্যাত আলেম ওলামাগণ।

মাওলানা হুছামুদ্দিন চৌধুরী বলেন, দেশে ১ লাখ ৩০ হাজার প্রাইমারি স্কুল সরকারি পৃষ্ঠপোষকতায় চলছে। এ ছাড়াও এনজিও পরিচালিত হাজার হাজার স্কুল উপজেলা প্রশাসন থেকে কোড নাম্বার নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ ও বিনামূল্যে বই পাচ্ছে। অথচ মাদ্রাসা শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী ৬৮৮২টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এ সুযোগ থেকে বঞ্চিত। বাস্তবতার আলোকে বলা যায়, মাদ্রাসা শিক্ষাকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য কমপক্ষে ৩০ হাজার স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আওতায় নেওয়া জরুরি।

দেশের প্রখ্যাত আলেম ওলামাগণ বলেন, প্রাইমারি স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার মতো অর্ধশতাধিক পিটিআই রয়েছে। অথচ সংযুক্ত ও স্বতন্ত্র ১৫ হাজারের অধিক মাদ্রাসার জন্য বিগত ৪৮ বছরেও একজন শিক্ষকের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা করা হয়নি। প্রাইমারি শিক্ষার উন্নয়নকল্পে প্রাক-প্রাথমিক স্তর রয়েছে। সেখানে শিক্ষক বরাদ্দ ও সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। প্রাক-প্রাথমিক স্তরে ৩৭ হাজার ৬৭২ জন শিক্ষক নিয়োগ পেয়ে কাজ করে যাচ্ছেন, যা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু মাদ্রসার জন্য এ স্তর খোলার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তারা আরও বলেন, একই দেশে ডিগ্রি ও মাস্টার ডিগ্রি পান প্রাইমারি হেড মাস্টার ও শিক্ষকরা যে কারিকুলাম ও সিলেবাস অনুসরণ করে পাঠদান করেছেন, এবতেদায়ী মাদ্রাসার প্রধানগণ ফাজিল (ডিগ্রি) ও কামিল (মাস্টার ডিগ্রি) সনদ নিয়ে একই কারিকুলাম ও সিলেবাসে পাঠদান করে যাচ্ছেন। উপরন্ত মাদ্রাসার স্বকীয় ৪টি অতিরিক্ত বিষয় পাঠদান করে যাচ্ছেন। অথচ এবতেদায়ী প্রধান একজন অফিস সহকারীর সমান বেতন পাচ্ছেন। একই দেশে এ বৈষম্য আর কতদিন চলবে বলেও প্রশ্ন রাখেন তিনি৷

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-
• মাদ্রাসার এবতেদায়ী স্তরকে জাতীয়করণের আওতায় নেওয়া।
• মাননীয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত এবতেদায়ী নীতিমালা অবিলম্বে বাস্তবায়ন কর।
• দেশের ৯১% ভাগ মুসলিম ও ৭% ভাগ বিভিন্নধর্মে বিশ্বাসী তথা শতভাগ মানুষের ঈমান, আকীদা, দেশপ্রেমের মানষিকতা গড়ে তোলার জন্য শিক্ষাক্রমকে সংশোধন করা, যাতে শিক্ষার্থীগণ ইমান- আকীদা ও বিশ্বাস নিয়ে গড়ে উঠে।
• স্বতন্ত্র ও সংযুক্ত এবতেদায়ী মাদ্রাসাসমূহকে প্রাইমারীর মত সুযোগ-সুবিধা প্রদান করা।
• নতুন এবতেদায়ী মাদ্রাসা মঞ্জুরীর স্থগিতাদেশ তুলে নেয়া।
• এবতেদায়ী স্তরের শিক্ষকগণের প্রশিক্ষণের জন্য পিটিআইয়ের আদলে প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা।
• এবতেদায়ী শিক্ষকগণকে প্রাইমারি স্কুলের মতো বেতন কাঠামো নির্ধারণ করা।

ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ এর সভাপতি ড. এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মাওলানা ওসমান গণি সালেহী, মাওলানা শাহ মাহমুদুল হাসান ফেরদৌস, ড. মাওলানা নজরুল ইসলাম মারুফ আল মাদানী, ড. মো শহিদুল হক, প্রফেসর ড. এম আব্দুল আজিজ, প্রফেসর ড. মোঃ রুহুল আমীন, প্রফেসর ড. মোঃ হানিফ খান, মাওলানা মিজানুর রহমান, প্রমুখ।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

“এবতেদায়ী স্তরকে জাতীয়করণের দাবি”

আপডেট টাইম : ১২:৫৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩