পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

মোবাইলে বিয়ে, স্বামীকে দেখার আগেই বিধবা হলেন মরিয়ম

ডেস্ক: ৬ বছর আগে সৌদিতে পাড়ি জমান রুবেল হোসাইন। সেখানে ভালোই ছিলেন তিনি। এরই মধ্যে প্রায় ৯ মাস আগে মরিয়ম বিবি রিপাকে মোবাইলে বিয়ে করেন তিনি। কিন্তু সংসার করার আগে সৌদিতে আগুনে পুড়ে মারা যান রুবেল। অন্যদিকে স্বামী হারানোর বিষয়টি মানতে পারছেন না নববধূ রিপা। মোবাইলে স্বামীর ছবি দেখে আহাজারি করতে করতে রিপা বলেন, ‘স্বামীকে দেখলাম না। সংসারও হলো না। তার আগেই চলে গেল। এখন আমি কী নিয়ে বাঁচব।’

শুক্রবার (১৪ জুলাই) সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরের আহসা ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকার একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন বাংলাদেশি মারা যান। এর মধ্যে রাজশাহীর বাগমারার রুবেল হোসাইনও রয়েছেন।

শনিবার (১৫ জুলাই) এ তথ্য জানায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস। নিহত রুবেল হোসাইন বাগমারা উপজেলার বরাইপাড়া গ্রামের জফির উদ্দিনের ছেলে।

জানা গেছে, প্রায় ৬ বছর আগে সৌদিতে যান রুবেল। প্রায় ৯ মাস আগে পাশের গ্রাম বারিহাটির মরিয়ম বিবি রিপাকে মোবাইলে বিয়ে করেন তিনি। কিন্তু সংসার করার আগে সৌদিতে পুড়ে মারা যান রুবেল। অন্যদিকে স্বামী হারানো বিষয়টি মানতে পারছেন না নববধূ রিপা।

আহাজারি করতে করতে নববধূ রিপা বলেন, ‘স্বামীকে দেখলাম না। সংসারও হলো না। তার আগেই চলে গেল। এখন আমি কী নিয়ে বাঁচব।’

নিহত রুবেল হোসাইনের বাবা জফির উদ্দিন বলেন, শনিবার সকালে খবর পেয়েছি আমার ছেলে মারা গেছেন।

তিনি আরো বলেন, ৬ বছর আগে ছেলেকে বিদেশে পাঠাই। কয়েক মাস আগে মোবাইলে পাশের বারিহাটি গ্রামের রিপা বিবির সঙ্গে বিয়ে হয় রুবেলের। স্ত্রীর সঙ্গে দেখাও হয়নি তার। আমি কোনো ভাবেই এ মৃত্যু মেনে নিতে পারছি না।

উপজেলা সহকারী কমিশনার সুমন চৌধুরী জানান, সরকারিভাবে নিহতের পরিবারে সব ধরনের সহযোগিতা করা হবে। এ বিষয়ে তাদের কাগজপত্র সংগ্রহ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের

মোবাইলে বিয়ে, স্বামীকে দেখার আগেই বিধবা হলেন মরিয়ম

আপডেট টাইম : ১১:১৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩