অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

টেলিসামাদের জীবন সংশয়

বাংলার খবর২৪.কম : ture_40834 রূপালি পর্দার কমেডিয়ান টেলিসামাদ গুরুতর অসুস্থ। রাজধানীর স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) এখন চিকিৎসাধীন আছেন তিনি।

জানা গেছে, কিডনি, স্নায়ু, ডায়াবেটিক ও পায়ে গ্যাংরিন-সহ নানাবিধ জটিলতায়ও ভুগছেন তিনি। গ্যাংরিনের চিকিৎসার জন্য তাকে দ্রুত অস্ত্রোপচারের মুখোমুখি হতে হবে। এ কারণে তার পা কেটে ফেলতে হচ্ছে।

ডা. কামাল পাশার তত্ত্বাবধানে টেলিসামাদের চিকিৎসা চলছে। ওই চিকিৎসক জানান, টেলিসামাদ আশংকামুক্ত নন। তার পা কাটা ছাড়া বিকল্প কোনও পথ খোলা নেই। গ্যাংরিনের অস্ত্রোপচার করাটা জরুরি হয়ে পড়েছে। তা না হলে সংক্রামণ রক্তে ছড়িয়ে পড়বে।

এ ক্ষেত্রে তখন রোগীর বাঁচার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসবে। আবার অস্ত্রোপচারের পর জ্ঞান না ফিরলেও একই ঘটনা ঘটতে পারে। তাই তার পরিবারের সঙ্গে কথা বলেছেন চিকিৎসক। তার মেয়ে অস্ত্রোপচারে সম্মতি দিয়েছেন।

১৭ অক্টোবর সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন টেলিসামাদ। প্রথমে তাকে রাজধানীর ধানমন্ডিতে ডিফার্ম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালে আনা হয়। তিন মাস আগে যুক্তরাষ্ট্রে তার শরীরে প্রথম বাইপাস করা হয়েছিল। গত ২৭ সেপ্টেম্বর দেশে ফিরেন তিনি।

১৯৭৩ সালে নজরুল ইসলামের পরিচালনায় ‘কার বৌ’ ছবির মধ্য দিয়ে রূপালি পর্দায় অভিষেক হয় টেলিসামাদের। অসংখ্য ছবিতে কমেডি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

টেলিসামাদের জীবন সংশয়

আপডেট টাইম : ০৪:০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০১৪