পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের। Logo বিএনপির ইশতেহার: কৃষক কার্ড-ঋণ মওকুফ-নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি Logo আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার Logo ঢাকা ১৭ আসনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের পথসভা, মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Logo বাংলাদেশকে কাঁধে নিয়ে আগামী ১৩ তারিখ নতুন সূর্য উঠবে – ডা. শফিকুর রহমান Logo এ নির্বাচন বেইমানদের ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন: ডা. শফিকুর রহমান Logo পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশিকে ধরে পুলিশে দিল বিএসএফ, নির্যাতনের অভিযোগ Logo বাউফলে রাতে মাইকিং ও শোডাউন: হাতপাখার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন Logo ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ!

পাটগ্রাম সীমান্তে পানিতে ডুবে নিখোঁজের ৩ দিন পর মমিনা খাতুনের মরদেহ উদ্ধার।।

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ধরলা নদীতে ডুবে নিখোঁজ হওয়ার ৩ দিন পর মমিনা খাতুন (৩০) নামের এক মানসিক (ভারসাম্য হীন) প্রতিবন্ধীর মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

গত ৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খারিজা জোংড়া জুগিটারী নামক সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ এবং ৬১ বিজিবি এবং পাটগ্রাম থানা পুলিশের মাধ্যমে ওই মানসিক প্রতিবন্ধীর মরদেহ হস্তান্তর করা হয়।

নিহত মমিনা লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মোবারক হোসেনের কন্যা।

স্থানীয়রা জানিয়েছেন , গত ৫ আগস্ট উপজেলার খারিজা জোংড়া যুগিটারী সীমান্তে ধরলা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন মমিনা। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা শীতলখুচি এলাকায় তার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে ভারতে বসবাসকারী পরিবারের লোকজন শীতলখুচি এলাকার বিএসএফ ক্যাম্পে গিয়ে মরদেহটির পরিচয় শনাক্ত করেন।

নিহতের পরিবার বলেন, আমার বোন মমিনা খাতুন ৩ দিন আগে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি ভারতে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ভারতে থাকা আত্মীয়-স্বজনের মাধ্যমে খোঁজ নিয়ে মরদেহ শনাক্ত করা হয়। বিজিবি ও বিএসএফের মাধ্যমে ভারতে কাগজপত্র জমা দিয়ে তিনদিন পর মরদেহ পেয়ে রাতেই দাফন করি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের।

পাটগ্রাম সীমান্তে পানিতে ডুবে নিখোঁজের ৩ দিন পর মমিনা খাতুনের মরদেহ উদ্ধার।।

আপডেট টাইম : ০১:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩