পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মালিকরা আমাদের জীবনের কথা চিন্তা করে না : বাসচালক

ডেস্ক: বিএনপি-জামাতের ডাকা দেশব্যাপী হরতালে রাজধানীর সদরঘাট থেকে ঢাকার বিভিন্ন রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাসের পাশাপাশি অন্যান্য গণপরিবহনের সরব উপস্থিতি রয়েছে। তবে যাত্রী সংখ্যা কম দেখা গেছে।

রোববার (২৮ অক্টোবর) রাজধানীর সদরঘাটের ভিক্টোরিয়া পার্ক, রায়সাহেব বাজার এলাকায় এমন চিত্র দেখা গেছে।

এদিকে আজকের যাত্রীদের অধিকাংশই চাকরিজীবী। তারা বলেন, হরতাল হোক আর যাই হোক আমাদের কর্মস্থানে যেতে হবেই। হঠাৎ করে কখন গাড়িতে আগুন লাগিয়ে দেয় এই আতঙ্কেই আছি।

সবুজ নামে এক যাত্রী বলেন, হরতাল হয়েছে তো কি হয়েছে, আমাদের অফিস তো আর বন্ধ না। তাই আতঙ্ক নিয়েই বাসা থেকে বের হয়েছি।

তাসলিমা নামে এক নারী যাত্রী বলেন, শ্যামলীতে অফিস থাকায় জীবনের ঝুঁকি নিয়েই বাসা থেকে বের হয়েছি। বাসে হঠাৎ করে যেভাবে আগুন লাগিয়ে দেওয়া হয় তাতে জীবন নিয়ে ফিরতে পারবো কিনা জানি না।

শাকিল নামের এক বাস চালক বলেন, গতকাল থেকে যেভাবে বাসে আগুন দেওয়া হচ্ছে তাতে আমরা খুবই আতঙ্কিত। আজকে আবার বিএনপি জামায়াত-হরতাল ডেকেছে তার মধ্যেও আমাদের মালিকেরা বাস চালানোর সিদ্ধান্ত নিছে। তারা তো আর আমাদের জীবনের কথা ভাবে না তাই এ ধরনের সিদ্ধান্ত নিছে। খুবই ভয়ের মধ্যে আছি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মালিকরা আমাদের জীবনের কথা চিন্তা করে না : বাসচালক

আপডেট টাইম : ০৮:৪৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩