অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মুন্সীগঞ্জে ৩ সহোদরসহ ৫ জনের যাবজ্জীবন

বাংলার খবর২৪.কম images23_55312: মুন্সীগঞ্জে একটি হত্যা মামলায় তিন সহোদরসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যককে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।

বুধবার মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ মো. শাহজাহান কবির ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে ৪ আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানাযায়, লৌহজং উপজেলার কলিকাতা-ভোগদিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৯ সালের ২৪ জুন আব্দুর রহমান শিকদারকে (৭৪) হত্যার উদ্দেশ্যে হামলা করে আসামিরা। পরে হামলার ৪ দিনের মাথায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিকদার।

ঘটনার পর নিহতের ছেলে আল-আমিন সিকদার বাদী হয়ে লৌহজং থানার ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় উপজেলার কলিকাতা- ভোগদিয়া গ্রামের মৃত ওহাব মালোর ছেলে মতি মালো (৩৫), আব্দুল হান্নান মালো (৩৫) ও মানিক মালো (৩০) এবং একই এলাকার বেলাল (৩৫) ও মো. আব্দুর রহমানকে (৩২)।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন; অ্যাড. মুজিবুর রহমান, অ্যাড. সুলতানা আক্তার বিউটি এবং রোকসনা আক্তার লাকি। অন্যদিকে আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. নাসিরুজ্জামান খান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মুন্সীগঞ্জে ৩ সহোদরসহ ৫ জনের যাবজ্জীবন

আপডেট টাইম : ০২:০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০১৪