অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীকে আরো ৬ মাস বাড়ালো সরকার

ফারুক আহমেদ সুজন : সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীকে ৩১ ডিসেম্বর চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে আরেকটি প্রজ্ঞাপনে তাকে অবসর ছুটি স্থগিত করে ১ জানুয়ারি ২০২৪ থেকে পরবর্তী ৬ মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। এ ছাড়াও বুধবার (২৭ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিনকে পদোন্নতি দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর থেকে তার এ পদোন্নতি কার্যকর হবে। অন্যদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ মুনিরুছ সালেহীনকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়েছে।

একই সঙ্গে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রেহানা পারভীনকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে। সচিব পদে পদোন্নতির পর তাকে নিয়োগ দিয়ে আরেকটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তার পদোন্নতিও ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

এদিকে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মো. ফয়জুল ইসলামকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীকে আরো ৬ মাস বাড়ালো সরকার

আপডেট টাইম : ১১:০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩