অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বুড়িমারী স্থলবন্দর শ্রমিক লীগের কার্যালয় ভাংচুর ও দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাটগ্রাম প্রতিনিধি: স্থলবন্দর শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ হোসেন সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন। এমন পরিস্থিতিতে পূর্বের দায়িত্বে থাকা সর্দারগণ ও স্বার্থন্বেষীমহল শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ ও বির্তকিত করার অপচেষ্টা করে আসছে।

এঘটনায় সোমবার দুপুরে বুড়িমারী স্থলবন্দর শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ হোসেন বুড়িমারীর নিজ বাসভবনে শ্রমিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন।

তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় পক্ষে-বিপক্ষে অংশ নেয়ার বিষয়টিকে উন্মুক্ত করে দেওয়া হলে, শ্রমিকদের একটি অংশ ঈগল পাখি মার্কা সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেন। শ্রমিকদের অপর একটি পক্ষ নৌকা প্রতীক সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেন। এতে নৌকার প্রার্থী বিজয়ী হলে ক্ষমতার দাপট খাটিয়ে নির্বাচনের পরদিনেই পূর্বের সর্দারগণ আমাদের শ্রমিক সংগঠনটির কার্যালয় ভাংচুর করে দখলে নেন। এমন পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে, যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

সাজ্জাদ হোসেন আরও বলেন, পূর্বের সর্দারগণ সুসংগঠিত হয়ে অবৈধভাবে কর্মকাণ্ড পরিচালনা করার লক্ষ্যে যে অপকৌশলে লিপ্ত হয়েছেন তাতে সাধারণ শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এমনকি বিভিন্ন হুমকি-ধামকি দেয়া হচ্ছে। এতে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আমি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করে, পূর্বের ন্যায় আমাদের সাংগঠনিক কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে দায়িত্বশীলদের সহযোগিতা কামনা করছি।

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বুড়িমারী স্থলবন্দর শ্রমিক লীগের কার্যালয় ভাংচুর ও দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৫:৪১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪