অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

টঙ্গীতে সাংবাদিকের উপর হামলা

বাংলার খবর২৪.কম untitled-1_55327: টঙ্গীতে দৈনিক নয়া দিগন্তের টঙ্গী সংবাদদাতা আজিজুল হকের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার রাত পৌনে ৯ টার দিকে চেরাগআলী এলাকায় এ ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রাতে আজিজুল টঙ্গী প্রেসক্লাব থেকে বের হয়ে বাসায় ফেরার পথে বিদ্যুৎ অফিসের সামনে অজ্ঞাত ১০ থেকে ১২ জন সন্ত্রাসী তার গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ জানান, প্রেসক্লাব থেকে পত্রিকায় নিউজ পাঠিয়ে সাড়ে ৮টার দিকে বাসায় যাওয়ার জন্য বের হন আজিজুল। পথে তার ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।

হত্যার উদ্দেশ্যেই সন্ত্রাসীরা আজিজুলের ওপরে হামলা চালিয়েছে বলে জানান হেদায়েত উল্লাহ।

এ ঘটনায় টঙ্গী প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সিরাজ সাজু ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানান ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এ ব্যাপারে টঙ্গী থানার ওসি ইসমাঈল হোসেন জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে আহত সাংবাদিককে দেখতে গিয়েছি। তবে কারা কী কারণে তাকে হত্যার চেষ্টা করেছে সে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

টঙ্গীতে সাংবাদিকের উপর হামলা

আপডেট টাইম : ০৩:৩৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০১৪