অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড।

বগুড়ায় ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবক নিহত

নাসিরা সুলতানা : বগুড়ার গাবতলী উপজেলায় ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাওন (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাসহ ২ মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত শাওন হামিদপুর গ্রামের মিঠু মন্ডলের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক। রোববার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের হামিদপুর মন্ডল পাড়াগ্রামে এ খুনের ঘটনা ঘটে। পুলিশ জানান, হামিদপুর গ্রামের এক নারীর পরকীয়া সম্পর্ক নিয়ে রোববার সকাল সাড়ে ১০টায় শাওনের মায়ের সঙ্গে আমজাদ হোসেনের স্ত্রীর ঝগড়া বিবাদ শুরু হয়। খবর পেয়ে অটোরিকশা চালক শাওন বাড়িতে এসে ঝগড়া বিবাদ থামাতে যায়। এ সময় উত্তেজিত হয়ে আমজাদ হোসেন ছুরি দিয়ে শাওনকে বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত শাওন। পরে চিকিৎসার জন্য গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমজাদ হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (৩০) সহ দুই মেয়ে রাজিয়া খাতুন (২৩) ও রাবেয়া খাতুনকে (১৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এছাড়া আমজাদ হোসেনকে গ্রেফতার করতে বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে। পুলিশ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক

বগুড়ায় ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবক নিহত

আপডেট টাইম : ০২:৩০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪