অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী
ডেমরায় তিন ছিনতাইকারী গ্রেপ্তার

ধরা পড়লেই এলাকা বদলান ছিনতাইকারীরা: ডিসি মোহাম্মদ ইকবাল

ফারুক আহমেদ সুজন : রাজধানীর যাত্রাবাড়ি, ডেমরা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ১৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহনাগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের বিভিন্ন থানা পুলিশ। পুলিশ বলছে, দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করা যাত্রীদের টার্গেট করে ছিনতাই করত তারা।

জানা যায়, ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জহিরুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) অংকন সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ চলমান ছিনতাই প্রতিরোধ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২১ ফেব্রুয়ারীরাতে ডেমরা থানাধীন পূর্ব হাজীনগরস্থ ফাতেমা নীড়ের সামনে পাকা রাস্তা থেকে ছিনতাইকারী মোঃ বাপ্পারাজ বাপ্পী (২২), মোঃ পারভেজ (২৮), রাশেদ আহাম্মদ (২২) দেরকে হাতেনাতে গ্রেফতার করে।

বর্নিত আসামীসহ পলাতক ০১ জন আসামীর বিরুদ্ধে ডেমরা থানার মামলা নং-২৮, তাং-২১/০২/২০২৪ইং, ধারা- ৩৯৩ পেনাল কোড রুজু করা হইয়াছে। মামলার তদন্ত অব্যাহত আছে। অন্যথানায় গ্রেফতারকৃত হলো : আবু সাদ লিখন (২২), মোঃ হৃদয় (২৫), মো. কাউসার (২৩), মোঃ রাব্বি (২৬), মো. নাঈম (২৫), মো. সাগর (২২), মো. আসিফ আলী উজ্জল (২৬), মো. সানজু মিয়া, সুমন মিয়া(২৪)।

গ্রেফতারকালে বর্নিত ছিনতাইকারীদের দখল হইতে বিভিন্ন ব্যান্ডের ০৬ (ছয়)টি মোবাইল ফোন সেট, ০২ (দুই)টি চাকু, ০১টি ব্লেড, ০১টি জান্ডুবাম মলম, ৫০ গ্রাম মরিচের গুড়া উদ্ধার করে। ধৃত আসামীদের বিরুদ্ধে ঢাকা মহানগর সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

২২ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর ওয়ারীতে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)’র ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন।

ডিসি মোহাম্মদ ইকবাল বলেন, গ্রেফতারকৃতদের সবার বয়স ১৫ থেকে ২০ এর মধ্যে। তারা রাতের বেলা মহসড়কসহ বিভিন্ন অলিগলিতে ওঁৎ পেতে থাকে। রাতের বেলা যখন বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ ঢাকায় এসে নামে অথবা ঢাকা থেকে যাওয়ার জন্য রাস্তায় বের হয় তখন তারা এই সকল যাত্রীদের অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ছিনতাই করে।

এছাড়া তারা জামিন পেয়ে এলাকা পরিবর্তন করে ফেলে। যাত্রাবাড়ি এলাকায় অপরাধ করে গ্রেফতার হলে জেল থেকে বের হয়ে মিরপুর এলাকায় চলে যায়। তখন তাকে নজরদারিতে রাখা কষ্ট হয়ে যায়। তবে ডিএমপির ক্রাইম বিভাগের পক্ষ থেকে নজরদারি করার জন্য টিম রয়েছে। পাশাপাশি ছিনতাই প্রতিরোধে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্সটির তদারকি ডিএমপি কমিশনার নিজেই করেন। ফলে ঢাকায় প্রতিনিয়ত অভিযান চলছে বলে জানান ডিসি ইকবাল।

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ডেমরায় তিন ছিনতাইকারী গ্রেপ্তার

ধরা পড়লেই এলাকা বদলান ছিনতাইকারীরা: ডিসি মোহাম্মদ ইকবাল

আপডেট টাইম : ০৫:৪৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪