অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বগুড়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সজীব হাসান,, (বগুড়া) : বগুড়ায় প্রকাশ্যে দিবালোকে ব্রডব্যান্ড (ইন্টারনেট) ব্যবসায়ী আজহারুল ইসলাম শান্ত (২৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ শনিবার (০২ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের চকফরিদ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শান্ত জেলার সারিয়াকান্দি উপজেলার সাহাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ও সৈয়দ আহম্মেদ কলেজের ডিগ্রী ১ম বর্ষের শিক্ষার্থী। তিনি পরিবারসহ বগুড়া শহরের ফুলতলা এলাকায় বসবাস করতেন ও নেট অনলাইন নামে একট ব্রডব্যান্ড প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী। নিহত শান্তের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে৷ বগুড়া সদর থানা পুলিশ সূত্রা জানায়, আজ বিকেলে শান্ত তার বন্ধু মোস্তাকিমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে চকফরিদ এলাকায় যাচ্ছিলেন। ওই এলাকায় পৌঁছানার পর ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত অটোরিকশায় এসে তাদের পথরোধ করে মারধর শুরু করে। মোস্তাকিম মোটরসাইকেল ফেলে পালিয়ে গেলে দুর্বৃত্তরা শান্তকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তাদের চলে যাওয়ার পর মোস্তাকিম আবারও ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় শান্তকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভাই হাসিবুল ইসলাম প্রান্ত বলেন, চার ভাইয়ের মধ্যে শান্ত সবার ছোট। প্রায় দুই বছর যাবত শহরের কলোনী, ফুলতলা, বাদুরতলা ও চকফরিদসহ বেশ কয়েকটি এলাকায় সে ব্রডব্যান্ডের ব্যবসা করে আসছিল৷ প্রায় শান্ত চকফরিদ এলাকায় কোন একটি ছাত্রাবাসে বন্ধুদের সাথে আড্ডা দিতে যেতো। আজও তার বন্ধু মোস্তাকিমকে নিয়ে সেখানে যাওয়ার পথে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। তিনি আরও বলেন, ব্রডব্যান্ডের ব্যবসা নিয়েই কিছু মানুষের সাথে শান্তর ঝামেলা ছিল৷ এত ছোট মানুষ সফলভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে এইটা অনেকের সহ্য হয়নি। হতে পারে এই হিংসা থেকে কেউ হত্যাকাণ্ড ঘটিয়েছে। বন্ধুদের উপকার করতে গিয়েও শান্ত অনেকের শত্রু হয়েছে এইটাও তার জীবণনাশের কারণ হতে পারে। এখন আর কিছু বলতে চাইনা। বগুড়া সদর থানা পুলিশের ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ঘটনার পরে থেকে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে৷ নিহতের ব্যবসায়িক ও ব্যক্তিগত দ্বন্দ্ব দুইদিক মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে। এখনও কাউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়নি। দ্রুত রহস্য উদঘাটন হবে৷

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বগুড়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৩:২১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪