পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বগুড়া সান্তাহারে দোকানীকে মারধর ও নেশার ইনজেশনসহ আটক দুইজনের জেল-জরিমানা

সজীব হাসান, বগুড়া: আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনের প্লাটফরমে নেশাগ্রস্ত হয়ে দোকানীকে মারধর করার অপরাধে ও ট্রেনে নেশার ইনজেকশনসহ আটক দুই ব্যক্তির বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন এই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আল আমিন (২৫) ও সিরাজগঞ্জ জেলার সদরের গোয়ালা এলাকার হাতেম আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫)। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে সান্তাহার স্টেশনের ২নং প্লাটফরমে নেশাগ্রস্ত হয়ে মাতলামি করে এক দোকানীকে মারধর করার সময় আটক আল আমিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ’ টাকা জরিমানা এবং ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে মাদক সেবন করে এসি বগিতে এক যাত্রীর ভ্যানেটি ব্যাগ চুরি করার সময় আটক আশরাফুল ইসলামের দেহতল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ইজিয়াম নেশার ইনজেকশন ও সিরিজ উদ্ধার করা হয়। এ ঘটনায় আশরাফুল ইসলামকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন। দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বগুড়া সান্তাহারে দোকানীকে মারধর ও নেশার ইনজেশনসহ আটক দুইজনের জেল-জরিমানা

আপডেট টাইম : ১০:১৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪