অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর

সড়ক পরিবহন বিভাগের যুগ্ম সচিব মেরিনা নাজনিনের ব্যবহৃত গাড়ি থেকে ১৫০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে (র‌্যাব)

ঝিনাইদহে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মেরিনা নাজনিনের ব্যবহৃত গাড়ি থেকে ১৫০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সে সময় গাড়িচালকসহ তিনজনকে আটক করা হয়। শনিবার ভোরে সদর উপজেলা মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- গাড়িচালক ঢাকার তেজগাঁও কুনিপাড়া এলাকার শাহাজাদা ফিরোজের ছেলে রমজান হোসেন দেওয়ান (৩০), বড়গুনা জেলার আমতলী উপজেলার গোডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের হোসেন জুয়েল ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শেনেরহুদার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে নজর হোসেন (২৫)। র‌্যাব ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন চুয়াডাঙ্গা থেকে ঢাকায় ফেন্সিডিল পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে সদর উপজেলার মধুপুরে চেকপোস্ট বসায় র‌্যাব। সে সময় সন্দেহ হলে একটি পাজারো গাড়ির গতিরোধ করে তল্লাশি করে পাওয়া যায় ১৫০ বোতল ফেন্সিডিল। সেখান থেকে তিনজনকে আটক করা হয়।

এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে গাড়ির ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হয়নি র‌্যাব।

Tag :
জনপ্রিয় সংবাদ

ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম

সড়ক পরিবহন বিভাগের যুগ্ম সচিব মেরিনা নাজনিনের ব্যবহৃত গাড়ি থেকে ১৫০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে (র‌্যাব)

আপডেট টাইম : ১১:১৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪