অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

বগুড়ায় রুচিতা হোটেল সিলগালা ও জরিমানা

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্টে মরা মুরগির পঁচা মাংস সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রক্রিয়াজাতকরণের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একই সাথে ওই হোটেল সিলগালা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে শহরের নবাববাড়ী সড়কের এই হোটেলে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী৷ এসময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো: রাসেল। এছাড়াও অভিযানে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলী খান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতেখারুল ইসলাম রিজভী জানান, দুপুরে রুচিতা হোটেল থেকে মিলন চন্দ্র মোহন্ত নামে এক কর্মচারী ৩০ কেজি ব্রয়লার মুরগীর মাংস নিয়ে ফতেহ আলী বাজারে প্রক্রিয়াজাত করতে যায়। এসময় বাজারের লোকজন মুরগীগুলো মরা ও পঁচা বলে অভিযোগ করে প্রশাসনকে খবর দেয়। পরে খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায় মুরগীগুলো মরা ও পঁচা যা খাওয়ার অযোগ্য। তিনি আরও জানান, এসব অপরাধে হোটেল রুচিতা হোটেলকে দুই লাখ টাকা জরিমানা এবং সিলগালা করা হয়৷ জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

বগুড়ায় রুচিতা হোটেল সিলগালা ও জরিমানা

আপডেট টাইম : ০২:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪