অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

সজীব হাসান, (বগুড়া) : আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ গতকাল রাত সাড়ে এগারো ঘটিকার সময় করতোয়া এক্সপ্রেস ট্রেনে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চার কেজি গাঁজাসহ দুইজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সান্তাহার রেলওয়ে রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি দুইজন হলো নাটোর জেলার লালপুর থানার ঈশ্বরদী এয়ার পোর্ট ভাদুর বটতলা এলাকার মনিরুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম (৩৮) এবং একই এলাকার আজিম সরদারের স্ত্রী শরিফা বেগম (৪৯) উভয়ের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র বলেন, গোপন সংবাদ মাধ্যমে জানতে পেয়ে গতকাল রাতে করতোয়া এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দুইজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের শরীর তল্লাশি করে উভয়ের কোমড়ে বিশেষ কায়দায় মোড়ানো দুই কেজি করে মোট চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, গাঁজাসহ গ্রেপ্তারকৃত দুজন নারী মাদক কারবারির বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। 

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:০০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪