অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের

বাঁধনের ১৭ তম বর্ষপূর্তি পালিত

বাংলার খবর২৪.কম badhon-logo_55451 : নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্তদান সংগঠন (বাঁধন) এর ১৭ তম বর্ষপূর্তি পালিত হয়েছে।

‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এই শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যে সংগঠনটি দেশের সকল স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কাজ করে যাচ্ছে।

শুক্রবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি-তে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক।

এরপর ১৮তম বছরে পদার্পণ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি টিএসসি থেকে শুরু করে চারুকলা হয়ে আবার টিএস সিতে গিয়ে শেষ হয়।

বর্ষপূর্তিতে এবারের বাঁধনের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘সতেরোতে স্বপ্ন কথন, রক্তদানে থাকুক বাঁধন’।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. সৈয়দ রেজাউর রহমান, চিফ মেডিকেল অফিসার ডা. এ.কে.এম আবদুর রহমান এবং বাঁধনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মীবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁধন ঢাবি জোনাল সভাপতি আশিকুজ্জামান বলেন, বাঁধন একটি স্বেচ্ছায় রক্তদান সংগঠন। এখানে কাজ করতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি। দল, মত নির্বিশেষে সকলে সদিচ্ছায় এখানে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাঁধনের পথচলা শুরু হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে এর সভাপতি ছিলেন তারেক মাহমুদ তন্ময় এবং সাধারণ সম্পাদক ছিলেন মোহাম্মদ মারুফ হোসাইন।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

বাঁধনের ১৭ তম বর্ষপূর্তি পালিত

আপডেট টাইম : ০৮:৪১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০১৪