অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ আহতদের ৩ লাখ অনুদান ঘোষণা

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ আহতদের ৩ লাখ অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক জনাব,মোঃ কামরুল আহসান তালুকদার
পাশাপাশি এই বিষয় ৭ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১৩ জনের মধ্যে একই পরিবারের ৫ জন সদস্য রয়েছেন।

তাদের সকলের বাড়ী বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামে।
উল্লেখ্য
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে ১১ জন বাকি ৩ জনের মধ্যে ২ জন হাসপাতালে এবং একজন ঢাকা নেওয়ার পথে মারা যায়।

এদের মধ্যে বোয়ালমারীর একই পরিবারের নিহত পাঁচজন হলেন- ফরিদপুরের বোয়ালমারীর বেজিডাঙ্গা গ্রামের রফিক মোল্লা (৩৫), তাঁর স্ত্রী সুমি বেগম (২৩), দুই ছেলে রুহান মোল্লা (৬), হাবিব মোল্লা (৩) ও মা। রফিক ঢাকায় একটি সরকারি অফিসে লিফটম্যান হিসেবে কর্মরত ছিলেন।
ঈদের ছুটি শেষ করে তিনি মা, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে পিকআপ ভ্যানে করে ঢাকায় যাচ্ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মাগুরাগামী ইউনিক পরিবহনের সঙ্গে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১১ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে দু’জন মারা যান। এ ছাড়া নিহত আরেকজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মর্জিনা বেগম।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ঘটনাস্থলে আসার পর বাসটির একটি চাকা রাস্তার গর্তে পড়ে যায়। গাড়িটি আড়াআড়িভাবে সড়কের ওপর দাঁড়িয়ে যায়। এ সময় পিকআপ ভ্যানটি বাসটির মাঝামাঝিতে এসে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে।’

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী ইনকিলাব কে বলেন, ‘যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। এ সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ৭ জনকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন মারা যান। হাসপাতাল সূত্রে জানাযায় ঢাকায় নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।’

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে তিন লাখ টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।’

স্হানীয় মরিয়ম বেগম,কামরুল হাসান, শফিকুল ইসলাম ইনকিলাব কে জানান গত এক বছর এই স্হানে কমপক্ষে ৫০/৬০ ছোট বড় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে এক দেড় শত লোক আহত হয়েছে। এ নিয়ে এক কিলোমিটার সড়কে মধ্যে কমপক্ষে ২৫/৩০ জন লোকের মৃত্যু হলো আহত হয়েছে ূুশতাধিক লোক।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ আহতদের ৩ লাখ অনুদান ঘোষণা

আপডেট টাইম : ০৬:৩৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪