অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঈদযাত্রায় নিহত ৩২০, যাত্রী কল্যাণের তথ্য অগ্রহণযোগ্য: বিআরটিএ চেয়ারম্যান

ঈদযাত্রার ১৭ দিনে (৪-২০ এপ্রিল) ২৮৬ সড়ক দুর্ঘটনায় ৩২০ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬২ জন।

অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় ১৭টি সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৯ জন নিহত ও ২৭ জন আহত হন।
রোববার (২১ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এসব তথ্য জানান।

সংস্থাটির চেয়ারম্যান বলেন, বিআরটিএর বিভিন্ন কার্যক্রমে এবার যানজটমুক্ত ঈদযাত্রা উপহার দেওয়া সম্ভব হলেও দুটি বড় সড়ক দুর্ঘটনা এ সফলতাকে কিছুটা ম্লান করেছে।

এদিকে শনিবার যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী দাবি করেন, চলতি বছর ঈদযাত্রায় (৪-১৮ এপ্রিল) ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত হয়েছেন।

আর আহত হয়েছেন এক হাজার ৩৯৮ জন।
বিআরটিএ জানায়, গত বছর ঈদুল ফিতরের ১৫ দিনে (১৫-২৯ এপ্রিল) মোট ২৫৩টি সড়ক দুর্ঘটনায় ২৩৯ জন নিহত ও ৫১০জন আহত হন অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৩৪ জন আহত হন।

বিআরটিএ তাদের পর্যালোচনায় বলছে, গত বছরের তুলনায় এবার গড় দুর্ঘটনার সংখ্যা বাড়েনি, তবে গড় নিহতের সংখ্যা প্রায় ৩ জন বেড়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় এবারে নিহতের গড় সংখ্যা প্রায় ১৮ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে।

যাত্রী কল্যাণ সমিতির তথ্য অগ্রহণযোগ্য বলে দাবি করেছেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

বিআরটিএ চেয়ারম্যান জানান, ফরিদপুর ও ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা দুটি জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, এআরআই ও বিআরটিএর সমন্বয়ে গঠিত স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে তদন্ত করা হয়েছে।

যৌথ তদন্ত শেষে সংস্থাটি জানায়, এ দুটি দুর্ঘটনার ক্ষেত্রে মোটরযানগুলোর কাগজপত্র মেয়াদোত্তীর্ণ ছিল। ফলে তাদের রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঈদযাত্রায় নিহত ৩২০, যাত্রী কল্যাণের তথ্য অগ্রহণযোগ্য: বিআরটিএ চেয়ারম্যান

আপডেট টাইম : ০৫:১৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪