অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

লালমনিরহাটে রেলপথের সংস্কার কাজের অনিয়ম, অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদক।

মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট : লালমনিরহাটের রেলপথ সংস্কার কাজে অনিয়ম অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ৮ মে বুধবার দুপুরে রেলওয়ের লালমনিরহাটের বিভাগীয় কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক সিরাজুল হকের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল এ অভিযান চালায়।

দুদক সূত্র হতে জানা গেছে , প্রায় ৩৪ কোটি ব্যয়ে কুড়িগ্রাম জেলার উলিপুর থেকে চিলমারী পর্যন্ত সাড়ে দশ কিলোমিটার রেলপথ সংস্কার প্রকল্পের কাজে অনিয়মের মাধ্যমে রেলপথ সংলগ্ন জমি থেকে মাটি কেটে রেলপথের দুই ধার সংস্কার করার অভিযোগের প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযানে আসে দুদকের দলটি।

অভিযানের সময় অভিযোগ সংশ্লিষ্ট রেলপথ মেরামত কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনের সাথে কথা বলে রেলওয়ে কাজের বিষয়ে বক্তব্য গ্রহণ করেন।

পরবর্তীতে অভিযোগ সংশ্লিষ্ট কাজের বিষয়ে যাবতীয় নথিপত্র সংগ্রহ করার উদ্দেশ্যে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলীর দফতরে আসে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিভাগীয় প্রকৌশলী আহসান হাবীবের সাথে কথা বলে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন।

দুদকের কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সিরাজুল হক সাংবাদিকদের বলেন, আমরা সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলেছি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। পরবর্তীতে রেকর্ডপত্র পর্যালোচনা পূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবো।

এসময় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক খালিদ মাহমুদ, উপ সহকারী পরিচালক মনিরুল ইসলাম ও উপ সহকারী পরিচালক মামুন আলী মন্ডল উপস্থিত ছিলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

লালমনিরহাটে রেলপথের সংস্কার কাজের অনিয়ম, অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদক।

আপডেট টাইম : ০৩:২৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪