পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম। 

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আনারস ও ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হামলা ও পাল্টা  হামলার ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত রাত ১০টার দিকে  ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী আবদুল মোতালেব হাওলাদারের  কর্মী ও সমর্থকরা কাদের মোল্লার গ্যারেজের কাছে আনারস মার্কার কর্মী শাহীন গাজীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর  করেছেন। এ সময় শাহিন গাজীকে(৩৩)  মারধর করে জখম করা হয়েছে। শাহিন গাজীর বাবার নাম মুক্তিযোদ্ধা মোঃ কালা গাজী। শাহিন গাজী রাজনগর গ্রামের ৬নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।  ওই দিন রাতে তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে শাপলাখালী রাস্তার মাথায় আনারস মার্কার প্রার্থী মোসারেফ হোসেন খানের কয়েক কর্মী-সমর্থক ঘোড়া মার্কার প্রার্থী আবদুল মোতালেব হাওলাদারের ভাগ্নে ও ইউপি সদস্য সাইদুর রহমান সুমনকে(৩৪) কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। তাকে বগা ইউনিয়ন ও স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, ঘটনা শুনেছি। তবে কোন পক্ষই থানায় অভিযোগ করেননি।

উল্লেখ্য ,আগামী ২১ মে বাউফল উপজেলা পরিষদের নির্বাচন। ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,আব্দুল মোতালেব হাওলাদার ও স্থানীয় এমপির সমর্থনে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের (এমপি গ্রুপ) সহ-সভাপতি মো. মোশারেফ হোসেন খান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম। 

আপডেট টাইম : ০১:৪৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪