পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

প্রতিদিন সড়কে অভিযান, মিলছে সুফল: বিআরটিএ চেয়ারম্যান

‘সড়ক দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা জোরদারে সড়ক-মহাসড়কে ঈদল ফিতরের পর থেকে আমরা সপ্তাহে সাত দিন অভিযান পরিচালনা করে আসছি। অভিযানের সঙ্গে সংশ্লিষ্টরা অনেক কষ্ট করছেন। এর একটা বড় ধরনের সুফলও পেয়েছি। এই অভিযান সপ্তাহের ৭ দিনই চলমান থাকবে।’
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক সভায় এ কথা বলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনার (২০২৪-২৫) অধিক সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনদের অংশগ্রহণ কার্যক্রমের প্রান্তিক সভায় সভাপতির বক্তৃতায় সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নূর মোহাম্মদ মজুমদার বলেন, সবাইকে আরো বেশি সচেতন হতে হবে। জেলা উপজেলায় সড়ক পরিবহন সংশ্লিষ্ট কমিটিগুলোকে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক কার্যক্রমকে জোরদার করতে হবে।

তিনি আরো বলেন, ‘এক মেসিকে দিয়ে গোল হবে না। একটি টিমের সব প্লেয়াররা যদি একই কোয়ালিটির হয় তখন গোলের পর গোল আসবে। একজন প্লেয়ার দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যায় না। ফুটবলের যে কনসেপ্ট তেমনিভাবে আপনারা যারা বিআরটিএর স্টকহোল্ডার রয়েছেন তাদের সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। সবাইকে শুদ্ধাচার করতে হবে। তাই আমি মাঠ পর্যায়ে এসে স্টকহোল্ডারদের সঙ্গে কথা বলছি। খুলনা বিভাগে বিআরটিএর সেবা ঠিক মতো পাচ্ছেন কিনা সে বিষয়ে শোনার জন্য এসেছি। আপনাদের মতামত শুনতে চাই। আপনাদের পরামর্শ চাই।’

সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক, খুলনা রেঞ্জ অতিরিক্ত ডিআইজি নিজামুল হক মোল্যা, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও হাইওয়ে পুলিশের পুলিশ সুপার ইব্রাহীম খলিল।

এ সময় বক্তব্য রাখেন সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ, বিআরটিএ’র খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী মো. জিয়াউর রহমান ও বিআরটিএ’র খুলনা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ, নিরাপদ সড়ক চাই এর খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, বাস মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি, মটর শ্রমিক ইউনিয়ন, ট্রাংক লরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কর্মীরা।

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

প্রতিদিন সড়কে অভিযান, মিলছে সুফল: বিআরটিএ চেয়ারম্যান

আপডেট টাইম : ০১:৪৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪