অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

মাদক নিরাময় কেন্দ্রে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

বাংলার খবর২৪.কমindex23_55491 : রাজধানীর বারিধারায় একটি মাদক নিরাময় ক্লিনিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির আসাদুল ইসলাম নামের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, আসাদুল গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এদিকে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ক্লিনিকের কর্মচারীদের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

ভাটারা থানার এসআই শহিদুল ইসলাম জানান, শুক্রবার সকালে বারিধারার জে ব্লকের ৮ নম্বর রোডের ১ নম্বর বাড়ির প্রত্যয় মাদক নিরাময় ক্লিনিক থেকে আসাদুলের লাশ উদ্ধার করা হয়।

মাদকাসক্তের কারণে আসাদকে গত ৯ সেপ্টেম্বর ওই ক্লিনিকে তার পরিবারের সদস্যরা ভর্তি করে দেয়। সেখানেই চিকিৎসা চলছিল তার।

ক্লিনিক কর্তৃপক্ষ পুলিশকে জানায়, বৃহস্পতিবার রাতে আসাদুল তার রুমের জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় ক্লিনিকের কর্মচারীরা তাকে উদ্ধার করে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করেন। রাত আড়াইটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে তারা লাশ ক্লিনিকে নিয়ে আসেন। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। তিনি আরো জানান, লাশের সুরতহাল রিপোর্টে গলায় ফাঁসের চিহ্ন নেই।

নিহতের চাচাতো ভাই শামসুজ্জামান জানান, নর্থ সাউথ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র ছিলেন আসাদুল। ইউনিভার্সিটিতে লেখাপড়া করা অবস্থায় তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। এরপর তার আর লেখাপড়া হয়নি। পরে তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। আসাদুল ইসলামের বাড়ি চট্টগ্রামের হালিশহরে।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার লুৎফুল কবীর জানিয়েছেন, এ ব্যাপারে নিহতের বাবা রফিকুল ইসলাম ভাটারায় থানায় ওই ক্লিনিকের মালিকসহ কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগটি এখনও মামলা হিসাবে গ্রহণ করা হয়নি।

অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের লাশের ময়না তদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, আত্মহত্যার কারণেই আসাদুলের মৃত্যু হয়েছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

মাদক নিরাময় কেন্দ্রে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

আপডেট টাইম : ০২:৪৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০১৪