পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

চরভদ্রাসনে বালিয়া ডাঙ্গী গ্রামের রিক্সা চালক সাখাওয়াত হোসেন মৃধা রহস্যজনক মৃত্যু

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামের মৃত হোসেন মৃধার ছেলে রিক্সা চালক সাখাওয়াত হোসেন মৃধা (৪৫) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ওই রিক্সা চালক স্ট্রোক করে মারা গেছে বলে তার পরিবারের দাবী। কিন্তু নিহত রিক্সা চালকের মাথায় কাটা দাগ ছিল। এ অবস্থায় তাকে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ননী গোপাল হালদার তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনার পর চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল ওহাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছেন। তিনি জানান, “লাশের সুরত হালে মাথায় একটি কাটা দাগ রয়েছে। তাই অপমৃত্যুর মামলা না করে আপাতত থানায় একটি জিডি করা হয়েছে। ময়না তদন্তর রিপোর্টৃ প্রকাশের পর আইনগত ব্যাবস্থা নেওয়া যাবে”।

নিহতের পারিবারিক সূত্র জানায়, “ঘটনার দিন বিকেলে ওই রিক্সা চালক নিজ বাড়ীতে অসুস্থ হয়ে পড়ে। ভীষন অস্থির লাগছে বলে সে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়েন। অস্থিরতা বাড়তে থাকলে দাপাদাপিকালে সে খাটের সাথে মাথায় আঘাত পায় এবং কিছুক্ষন পর মারা যায়”।

আর হাসপাতাল সূত্র জানায়, “নিহতের মাথায় একটি ক্ষতের চি‎হ্ন রয়েছে। কিন্তু অতোটুকু আঘাতে মানুষ মারা যাওয়ার কথা না। তাই ময়না তদন্তের রিপোর্টের পর মৃত্যু রহস্য ষ্পষ্ট বোঝা যাবে”।

তবে এলাকাবাসীর ধারনা, কিছুদিন ধরে ওই পরিবারের পিতামাতা ও ছেলে মেয়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সকালে ওই পরিবারে বাপ-বেটা ও স্ত্রীর সাথে মারামারি ঘটনাও ঘটেছে। তাই পারিবারিক কলহের জে¦র ধরে রিক্সা চালককে খুনের ঘটনাও ঘটতে পারে বলে গ্রামবাসী মনে করছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

চরভদ্রাসনে বালিয়া ডাঙ্গী গ্রামের রিক্সা চালক সাখাওয়াত হোসেন মৃধা রহস্যজনক মৃত্যু

আপডেট টাইম : ০৪:২৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪