অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গণতন্ত্রের স্বার্থেই নির্বাচন চায় বিএনপি : মির্জা ফখরুল

বাংলার খবর২৪.কম images_55482 : গণতন্ত্রের স্বার্থেই বিএনপি সংলাপের দাবি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিএনপির গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রীর দেয়া সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন; আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই সংলাপ চাই। যুদ্ধের সময়ও সংলাপ হয়। অতএব গণতন্ত্রের স্বার্থেই সংলাপের দাবি অব্যাহত রাখব।

মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ নিজেদেরকে একক ও অদ্বতীয় ভাবে। তাই দেশের গুণী রাজনৈতিক ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকী কিংবা বি. চৌধুরীর মত ব্যক্তিদের অসম্মান করতে পিছপা হয় না।

অগণতান্ত্রিক মনোভাবের কারণেই মূলত আওয়ামী লীগ সংলাপে সাড়া দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

৫ জানুয়ারির নির্বাচন অবৈধ উল্লেখ করে তিনি বলেন; তারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, তাই বিদেশিরা এর বৈধতা দেয়নি। এটা শুধু ফটোসেশনের মধ্যেই রয়ে গেছে।

তিনি আরো বলেন, এ নির্বাচন দেশের মধ্যে সংকট তৈরি করেছে। গণতন্ত্রের মৌলিক বিষয় আজ প্রশ্নের সম্মুখীন। কিন্তু আওয়ামী লীগ তা মানতে নারাজ। এ নিয়ে তারা নাটক করছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জনগণ ও সকল রাজনৈতিক দলই চায় নিরপেক্ষ নির্বাচন যেখানে জনগণের ভোটের অধিকার নিশ্চিত হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গণতন্ত্রের স্বার্থেই নির্বাচন চায় বিএনপি : মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৩:০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০১৪