পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বগুড়ায় ব্যবসায়ী বাবর আলীকে গলা কেটে হত্যা

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় পূর্ব শত্রুতা জের ধরে বাবর আলী নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১২ আগস্ট) দিবাগত রাতে শহরের ফুলবাড়ি বান্নি মেলার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেন নারুলী ফাঁড়ির উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন। নিহত বাবর আলী বগুড়া সদরের নারুলী আকাশতারা এলাকার মৃত রমজান আলী সাকিদার পুত্র। পুলিশ মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বাবর আলীর মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখেছে। নিহত বাবর আলীর মেয়ে বিনা জানান আমার বাবার আকাশতারা এলাকায় মুদি দোকান রয়েছে। রাতে মুদি দোকান থেকে বাড়িতে ফেরার পথে আমাদের বাড়ির সামনে থেকে ১০/১৫ জন দুর্বৃত্ত আমার বাবাকে তুলে নিয়ে যায়। তাদের বেশিরভাগের মুখ ঢাকা ছিল। পরে জানতে পারি আমার বাবাকে গলাকেটে হত্যা করে মরদেহ ব্রিজের ওপর ফেলে তারা পালিয়ে গেছে। আমার বাবার সঙ্গে দুর্বৃত্তদের পূর্ব শত্রুতা ছিল। তবে তাদের নাম আমি জানি না। এ ব্যাপারে নারুলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে বাবর আলী নামে ওই ব্যবসায়ীকে দুর্বৃত্ত তুলে নিয়ে গলাকেটে হত্যা করতে পারে। তিনি আরো জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বগুড়ায় ব্যবসায়ী বাবর আলীকে গলা কেটে হত্যা

আপডেট টাইম : ১০:০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪