পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বগুড়া সদর থানা থেকে লুট হওয়া ১১ অস্ত্র উদ্ধার

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়া সদর থানার অস্ত্রাগার হতে লুট হওয়া ৩৮টি অস্ত্রের মধ্যে শুক্রবার পর্যন্ত ১১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশ সুপার জাকির হাসান। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগের পর বিজয় মিছিলের সময় বগুড়া সদর থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় থানার অস্ত্রাগার থেকে ৩৮টি অস্ত্র লুট হয়ে যায়। পুলিশ সূত্রে জানায়, বগুড়া সদর থানা থেকে লুট হওয়া ৩৮টি অস্ত্রের মধ্যে ইতোমধ্যে ১১টি অস্ত্র উদ্ধার হয়েছে। এর মধ্যে চেলোপাড়া থেকে ৫টি, সাতমাথা থেকে একটি, সেনাবাহিনীর উদ্ধার করা দুটি এবং বাকি তিনটি সদর থানার ভেতর থেকে উদ্ধার কর হয়েছে। উদ্ধার ১১টি অস্ত্রই পুড়ে গেছে, যা ব্যবহারে অযোগ্য। নাম প্রকাশে অনিচ্ছুক সদর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, অস্ত্রাগারে ৩৮টি অস্ত্র এবং গুলি মজুদ ছিল। এসব অস্ত্রের মধ্যে শটগান ও চায়না এসএমজি মডেলের সংখ্যাই বেশি ছিল। আর যে গুলি মজুদ ছিল তা আগুনে বিস্ফোরিত হয়েছে। ফলে থানার ছাদ ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে লুট হওয়া অস্ত্রের মধ্যে যদি কোনো অস্ত্র ব্যবহারের যোগ্য হয়ে অন্যের হাতে থাকে তাহলে সেটা সবার জন্য ঝুঁকির কারণ। একাধিক পুলিশ কর্মকর্তা জানান লুট হওয়া অস্ত্রের মধ্যে যদি কোনো অস্ত্র ব্যবহারের যোগ্য হয়ে অন্যের হাতে থাকে তাহলে সেটা সবার জন্য ঝুঁকির কারণ।বগুড়ার পুলিশ সুপার জাকির হাসান গণমাধ্যমকে জানান সদর থানা থেকে ৩৮টি অস্ত্র লুটের ঘটনা ঘটে। এর মধ্যে এখন পর্যন্ত ১১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আমরা বাকি অস্ত্রগুলো উদ্ধারে কাজ শুরু করেছি। এ ব্যাপারে স্থানীয় লোকজন ও নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে বাকি অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বগুড়া সদর থানা থেকে লুট হওয়া ১১ অস্ত্র উদ্ধার

আপডেট টাইম : ১২:২০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪