পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

শিবপুরে তুচ্ছ ঘটনায় একজনকে কুপিয়ে হত্যা

রাব্বি সরকার: নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনায় একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মুজাহিদ (২০) সে দুলালপুর (বিলপাড়) গ্রামের মোঙ্গল মিয়ার ছেলে।ময়নাতদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় লাশ দাফন করা হয়েছে।

নিহতের বাবা মোঙ্গল মিয়া জানান, গত এক সপ্তাহ আগের মেয়ে সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলে মুজাহিদকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেলে পারুলিয়া ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে বাড়ি আসার পথে ঘটনাস্থলে তারা সংঘবদ্ধ হয়ে রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র নিয়ে আমার ছেলের ওপর অতর্কিত হামলা করে কুপিয়ে হত্যা করেছে। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন নিহতের বাবা মোঙ্গল মিয়া।

শিবপুর মডেল থানার ওসি মো: ফরিদ উদ্দিন বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হইয়াছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

শিবপুরে তুচ্ছ ঘটনায় একজনকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৫:৫৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪