পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বগুড়ায় জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামালায় নিহত একজন

(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সবুজ ইসলাম (২৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গত শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সবুজের মৃত্যু হয়। সবুজ ইসলাম উপজেলার গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি বগুড়া আজিজুল হক কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গজিয়াবাড়ি গ্রামে নুরুল ইসলামের সঙ্গে তার ভাতিজা আবুল কালাম ও আলাউদ্দিনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এ বিষয় নিয়ে গত বৃহস্পতিবার দুপুরের দিকে গজিয়াবাড়ি গ্রামে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কালাম, আলাউদ্দিন ও তার লোকজন সবুজ ইসলাম ও তার লোকজনের ওপর হামলা চালায়। এসময় হামলায় নুরুল ইসলামের ছেলে সবুজ ইসলাম (২৮), শফিকুল ইসলাম (৩২), আলতাব হোসেনের ছেলে আফছার আলী (৫০), আফছার আলীর স্ত্রী নুরজাহান খাতুন (৪৫) আহত হন। আহতদের প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখান থেকে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে সবুজ ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে সবুজ ইসলাম মারা যান। এ বিষয়ে বগুড়া ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বগুড়ায় জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামালায় নিহত একজন

আপডেট টাইম : ১০:০০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪