পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নরসিংদীতে হত্যা মামলার আসামী অস্ত্রসহ গ্রেপ্তার

নরসিংদী জেলা প্রতিনিধি-

নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে কাজী ফারুক (৪০) কে গুলি করে হত্যার ঘটনায় আসামী আমিরুল ওরফ আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত একটি ম্যাগজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তি সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুর গ্রামের মোতালিব মিয়ার ছেলে।

ওসি তানভীর আহমেদ জানান, গত ১৯ জুন নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে ফারুক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। পরে গত ২২ জুন নরসিংদী থানায় হত্যা ও বিস্ফোরক মামলা দায়ের করার হয়। মামলা নং-৩০। অত্র মামলার এজাহারভুক্ত আসামী আমিরুল ওরফে আমিনুল ইসলাম। সে ঘটনার পর থেকে পলাতক ছিলেন। আসামীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কেএম শহিদুল ইসলাম সোহাগের তত্ত্বাবধানে উপপরিদর্শক সাইয়াদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাত সোয়া ১১টায় সদর উপজেলার হাজীপুর এলাকা গ্রেপ্তার করেন। পরে প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে ফারুক হত্যাকান্ডের কথা স্বীকার করে এবং হত্যাকান্ডে ব্যবহৃত পিস্তল তার দেখানোমতে আলীপুর গ্রামে আমিনুল ইসলামের বসত ঘর থেকে লোকানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে নরসিংদী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় এবং গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয় বলেও তিনি জানান।
উল্লেখ, গত ১৯ জুন নজরপুর ইউনিয়নের আলীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত কাজী ফারুক (৪০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
নিহত কাজী ফারুক নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলিপুর গ্রামের কাজী খলিলের ছেলে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নরসিংদীতে হত্যা মামলার আসামী অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪