পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গ্রাহক সেবার ওপর ভিত্তি করে কাজের মূল্যায়ন হবে —সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা

ফারুক আহমেদ সুজন : এখন থেকে গ্রাহক সেবার ওপর ভিত্তি করে কাজের মূল্যায়ন হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ শরিয়তপুরের জাজিরায় পদ্মা সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এ মন্তব্য করেন।

জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা এবং আন্দোলনে আহতদের আরোগ্য কামনা করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, ছাত্ররা রক্ত দিয়েছে নাগরিক হিসেবে সবার অধিকার প্রতিষ্ঠার জন্য, সবক্ষেত্রে সবাইকে সমান সুযোগ করে দেওয়ার জন্য। ছাত্রদের এ রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে। আর এজন্য মানুষ যাতে যথাযথ সেবা পায়, দেশের যাতে প্রকৃত উন্নয়ন হয় সে দিকে খেয়াল রাখতে হবে।

দুর্নীতির সিন্ডিকেট ভাঙা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দুর্নীতি রোধ করতে হবে ও সরকারি-বেসরকারিসহ সকল প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য সকল কাজের গুণগত মান বজায় রেখে ব্যয় সংকোচনের দিকে মনোযোগী হওয়া এবং একই সাথে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে দরপত্র আহ্বান করে সৎ ও যোগ্য ব্যবসায়ীদের কাজ করার পরিবেশ সৃষ্টি করা। এই নির্দলীয় সরকার যে কোনো ধরনের জনকল্যাণমূলক কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বলে এই সময় মন্তব্য করেন তিনি।

এই মতবিনিময়কালে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান বিপিএএ, সেতু বিভাগের সিনিয়র সচিব মোঃ মনজুর হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গ্রাহক সেবার ওপর ভিত্তি করে কাজের মূল্যায়ন হবে —সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা

আপডেট টাইম : ০৩:০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪