পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

লালমনিরহাটে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে নিজ বাড়ি থেকে তাহমিদুল রহমান তারা মিয়া (৪০) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩১ আগস্ট শনিবার উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার এলাকা থেকে আদিতমারী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত তাহমিদুল রহমান তারা ওই এলাকার মৃত আহমেদের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা তারা মিয়ার নিজ বাড়িতে গলা কেটে খুন করে। তিনি তার ঘরে একাই থাকতেন। তার স্ত্রী ৭ বছর থেকে প্রবাসে রয়েছেন। পরিবার বাইরে থাকার সুযোগে কেউ তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পরে সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

মৃত তাহমিদুল রহমান তারার ভাই ইউপি মেম্বার মুকুল জানায়, আমার ভাই খুবই সাদামাটা জীবন যাপন করতেন। তার বউ বিদেশে থাকে। কে বা কাহারা রাতে আমার ভাইকে খুন করে পালিয়ে গেছে। আমরা এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবি জানান, প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি তাকে খুন করা হয়েছে। তার গলায় কাটা দাগ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

লালমনিরহাটে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

আপডেট টাইম : ১২:১৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪