পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নওগাঁ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে ২৪ বিঘা জমি দখলের অভিযোগ

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলায় ছয় কৃষকের ২৪ বিঘা জমি দখলের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় এক নেতার বিরুদ্ধে। এ ব্যাপারে ওই ছয় কৃষক পৃথকভাবে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত ওই নেতার নাম তৌফিক শাহ। তিনি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি। ভুক্তভোগী কৃষকদের দাবি, তারা কেউ দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। উল্লেখ্য গত, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে তৌফিক শাহ জোর করে তাদের জমি দখল করে নিয়েছেন বলে জানিয়েছেন তারা। অভিযোগের বিষয়ে তৌফিক শাহ্ বলেন, ‘২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ছত্রছায়ায় আওয়ামী লীগের লোকজন আমার বেশ কিছু জমি দখল করে নেয়। এতদিন অন্যায়ভাবে তারা আমার জমি দখল করে আসছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দখলকারীরা সবাই আত্মগোপনে চলে গেছেন। আমি কোনো জমি দখল করতে যাইনি। দলীয়ভাবে আমাকে হেয় করার জন্য আমার রাজনৈতিক প্রতিপক্ষ মোজ্জাম্মেল শাহ্ চৌধুরীর ইন্ধনে ওই ছয় কৃষক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।’উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহ্ চৌধুরী বলেন, অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে পদক্ষেপ নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নওগাঁ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে ২৪ বিঘা জমি দখলের অভিযোগ

আপডেট টাইম : ০১:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪