পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

লালমনিরহাটে মাছের সাথে এ কেমন শত্রুতা

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের কালীগঞ্জের উত্তর ঘনেশ্যাম এলাকায় মৌজাস্থ বিদ্দলের দোলার দুইটি পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলা হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পুকুরের মালিক।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ঘনেশ্যাম এলাকার নর্থ বেঙ্গল মৎস্য প্রকল্পের পুকুরে এ ঘটনা ঘটে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুল মালেক নামের ঐ ভুক্তভোগী।
পুলিশ ও ভুক্তভোগী সুত্র জানায়, ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় আব্দুল মালেক তার মাছের প্রজেক্ট থেকে বাড়িতে যান। কিছুক্ষণ পর তিনি জানতে পারেন তার পুকুরের মাছ পানিতে ভাসছে। পরে তিনি মৎস্য অধিদপ্তরে যোগাযোগ করলে তারা এসে পরিক্ষা-নিরিক্ষা করে জানায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়েছে। ঐ পুকুরে গ্লাস কাপ, মৃগেল,রুই, কাতলা, তেলাপিয়া,পুটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করা হচ্ছিলো।

নর্থ বেঙ্গল মৎস প্রকল্পের ম্যানেজার আব্দুল মালেক বলেন, প্রায় ৮.৫০ হেক্টর জায়গায় কয়েজন মিলে পুকুর খনন করে আমরা কয়েক বছর ধরে মাছ চাষ করছি। এবার আমি নিজের সবকিছু দিয়ে ৫০ লাখ টাকার মাছ চাষ শুরু করি। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হতো। আমার পুকুরে বিষ প্রয়োগ করে আমার সব মাছ মেরে ফেলল। সবকিছু হারিয়ে এখন প্রায় নিঃস্ব হয়ে গেলাম। আমি অনেক স্বপ্ন নিয়ে মাছের প্রজেক্ট করেছিলাম আমার স্বপ্ন বিষ দিয়ে মেরে ফেলল।

কালিগঞ্জ মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন বলেন ,আমরা পানি পরিক্ষা করেছি বিষ প্রয়োগ করে মাছ মারছে এজন্য তারা থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ-বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

লালমনিরহাটে মাছের সাথে এ কেমন শত্রুতা

আপডেট টাইম : ১১:০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪