পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বগুড়য় জামায়াতের নেতাকর্মীদের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় সোনাতলায় কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখার নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেছে। গত শুক্রবার ৬ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় ফাতেমা কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে সভাটি
অনুষ্ঠিত হয়। মিডিয়া বিভাগ বগুড়া পূর্ব সাংগঠনিক জেলা সভাপতি অধ্যাপক মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মিনাজুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর
অধ্যাপক মোঃ ফজলুল করিম,নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক মন্ডল,নায়েবে আমীর ও সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ নূরুল ইসলাম,বগুড়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুুদ,সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন মজনু,সাংবাদিক বদিউদ-জামান মুকুল,জাহিনুর ইসলাম,ইমরান হোসাইন ও রবিউল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ আব্দুর রহিম,অ্যাড.মানজার জাহিদ,সাংবাদিক লতিফুল ইসলাম,ইকবাল কবির লেমন,শহিদুল ইসলাম শাহিন, শামীম রতন,আব্দুল করিম জামাল,মিনহাজুল বারী মিম,আমিরুল ইসলাম, ইসমাইল হোসেন,মাও.আব্দুল লতিফ, উপজেলা ছাত্র শিবির সভাপতি মোঃ আলবার আকন্দ ও অফিস সম্পাদক মোঃ পিয়াস মিয়াসহ অনেকে। জামায়াত নেতৃবৃন্দ বলেছেন সাংবাদিকরা হলেন সমাজের দর্পন। দর্পনদেরকে নির্ভিক হতে হবে। পরিবেশন করতে হবে সত্য সংবাদ। তাহলে অপরাধীরা কোনো অপরাধমূলক কাজ করতে সাহস পাবে না। সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজ এগিয়ে যাবে। তথা দেশ এগিয়ে যাবে। উল্লেখ্য যে, গত ৫ আগস্ট বিকেলে স্থানীয় দুষ্কৃতিকারীরা সোনাতলা প্রেসক্লাবের নিজস্ব ভবনে হামলা চালিয়ে টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ব্যাপক ক্ষতিসাধন করেছে। এ ঘটনায় উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ দুঃখ প্রকাশ ও তীব্রনিন্দা জানান। সেইসাথে জেলা জামায়াতের পক্ষ থেকে প্রেসক্লাবের জন্য ১৫ হাজার টাকা অনুদান প্রদানের
প্রতিশ্রুতি দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বগুড়য় জামায়াতের নেতাকর্মীদের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৩৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪