পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিএনপির নাম জড়িয়ে হিরো আলম হামলার নাটক সাজিয়েছেন- বগুড়ায় বাদশা

(বগুড়া) প্রতিনিধি : হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিএনপির কোনো নেতা-কর্মীরা এর সাথে জড়িত নন। ষড়যন্ত্রকারীরা বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা করছে। বিএনপির নাম জড়িয়ে হিরো আলম নিজেই নাটক সাজিয়েছেন বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। রবিবার বিকাল ৫টার দিকে নবাববাড়ি রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরী এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, কোর্ট চত্বরে হিরো আলমের উপর হামলার ঘটনায় বিএনপি তীব্র নিন্দা জানায়। একই সাথে হিরো আলম এ ঘটনায় বিএনপিকে জড়িত করেছে সেটির আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সব জায়গায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার হুশিয়ারি দিয়েছেন যে দখলবাজি, চাদাবাজি কোনোভাবেই দল মেনে নিবেনা। জেলা বিএনপির সভাপতি বাদশা আরও বলেন, হিরো আলম না জেনেই দোষারোপ করেছেন। আমাদের দলের সম্মানহানি করার চেষ্টা করেছে। সে যদি প্রমাণ করতে পারে এ ঘটনায় বিএনপির কোন নেতাকর্মী জড়িত তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নিবো। কিন্তু হিরো আলম যদি প্রমাণ করতে না পারে তাহলে বিএনপির কাছে ক্ষমাপ্রার্থনা করতে হবে। আর সেটা না করলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সে আমাদের প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ নয়। সংবাদ সম্মেলনে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, কেন্দীয় সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, ভাইস প্রেসিডেন্ট হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, এডভোকেট আব্দুল বাসেদ, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী, কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইম, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, দপ্তর সম্পাদক এডভোকেট হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে, বগুড়ায় আদালত চত্বরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম হামলার শিকার হন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কয়েকজন যুবক এই হামলা চালান বলে তিনি অভিযোগ করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিএনপির নাম জড়িয়ে হিরো আলম হামলার নাটক সাজিয়েছেন- বগুড়ায় বাদশা

আপডেট টাইম : ০১:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪