অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

পাটগ্রামে অভিভাবক সমাবেশ শেষে জমি উদ্ধার করলো মাদরাসা কর্তৃপক্ষ

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রামে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা শেষে মাদরাসা কর্তৃপক্ষ জমি উদ্ধারের ঘটেছে।

গতকাল পাটগ্রাম আউলিয়ারহাট কাজী নিজামিয়া দাখিল মাদরাসার আয়োজনে সভাটি অনুষ্ঠিত হওয়ার পরপরই কর্তৃপক্ষ ও শিক্ষার্থী কর্তৃক দাবিকৃত ৭৫ শতক জমি উদ্ধার করা হয়। সভার বক্তব্যে সুপারিন্টেন্ডেন্ট আছাদুজ্জামান দাবি করে বলেন, বহুবছর ধরে প্রভাব দেখিয়ে আমাদের মাদরাসার জমি ভোগদখল করে এসেছে তারা ( কফিল উদ্দিন, গাফফার ও তার পরিবার)। একটা সময় নির্বাহী কর্মকর্তার কাছে এটি নিয়ে বসা হয়, সেখানে উল্টো ইউএনও কে বলে আপনি এসব বুঝবেন না। তারা প্রভাব আর ক্ষমতা দেখিয়ে এতদিন দখল করে আসছিল। কিন্তু আমি শিক্ষার্থী ও অভিভাবকদের আটকে রেখেছিলাম সুন্দর পরিবেশে মাদরাসার জমি উদ্ধার করবো। তারা ইচ্ছে করে সময় ক্ষেপন করে আসছিল। জানা যায়, পরবর্তীতে মতবিনিময়ের এক পর্যায়ে মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবকেরা একত্রে সেই জমি উদ্ধার করে। মাদরাসা কমিটির সদস্য আহম্মদ আলীর সভাপতিত্বে মতবিনিময় শেষে জমি উদ্ধারের ঘটনায় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলাধীন শ্রীরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ কাজী আবুল কালাম আজাদ, সফিয়ার রহমান, আখেরুজ্জামান ডাবলু, ফরহাদ হোসেন লিটন মনিরুজ্জামান মুক্তা, অভিভাবক, শিক্ষার্থী প্রমুখ। এবিষয়ে গাফফার ও তার পরিবারের কাছে জানতে চাইলে তারা জানান, আমরাই প্রকৃত জমির মালিক। জমির সকল কাগজপত্র আমাদের সংগ্রহে আছে। আমরা মাদরাসার কোনো জমি ভোগদখল করিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাটগ্রামে অভিভাবক সমাবেশ শেষে জমি উদ্ধার করলো মাদরাসা কর্তৃপক্ষ

আপডেট টাইম : ০২:২০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪