পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আশুলিয়ায় লাশ পোড়ানোয় ‘জড়িত’ আরাফাত ৩ দিনের রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা

ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের দিন ঢাকার আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ইন্সপেক্টর আরাফাত হোসেনেকে হত্যাচেষ্টা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আশুলিয়া থানায় হওয়া ওই মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলন দমাতে তৎকালীন আওয়ামী সরকার পুলিশকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে। আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটে রাজধানীসহ সারা দেশে।

এমনই এক ঘটনা ঘটে ৪ আগস্ট আশুলিয়া বাইপাইল এলাকায়। সেদিন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাদ থেকে গুলি করে পুলিশ। এতে পায়ে গুলিবিদ্ধ হন এআইইউবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউসানি শিপু। তার করা মামলায় ডিবির সাবেক পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে তোলা হয় আদালতে।

এজলাসে পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আরাফাতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আসামি আওয়ামী পরিবারের সদস্য হওয়ায় চাকরি পেয়েছেন উল্লেখ করে দলীয় স্বার্থসিদ্ধি করেছে অভিযোগ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, 

আওয়ামী পরিবারের সন্তান ছিলেন আরাফাত। স্নাইপার ব্যবহার করে গুলি করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী কোথাও স্নাইপার ব্যবহার করার অনুমতি নেই।

আর আসামি পক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীনের দাবি, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে শুধু উপরের নির্দেশ পালন করেছেন আরাফাত। তাই মূল আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মোর্শেদ হোসেন শাহীন বলেন, 

ইনভেস্টিগেশন না করে মামলায় আসামিকে গ্রেফতার করা হয়েছে। যদিও আরাফাত উপরের নির্দেশ মেনে কাজ করেছে, তার দোষ ছিল না। মূল আসামিদের আইনের আওতায় আনতে হবে, তাকে নয়।

গত বুধবার (১১ সেপ্টেম্বর) হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার ১০ নম্বর আসামি আরাফাত। শুক্রবার ভোরে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব ৩- এর একটি দল।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আশুলিয়ায় লাশ পোড়ানোয় ‘জড়িত’ আরাফাত ৩ দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৬:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪