অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

বগুড়ায় মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় র‌্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে ৩৩.২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ কামরুল ইসলাম (২৩) এবং মোঃ রহিজ উদ্দিন (৩৬)।
কামরুল ইসলামের বাড়ি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার হরিনারায়ণপুর গ্রামে এবং রহিজ উদ্দিনের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি থানার উত্তর কাশিপুর গ্রামে।
র‌্যাব-১২ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আসামিরা রংপুর থেকে বগুড়ার শেরপুর থানার মাধ্যমে নন্দীগ্রামে মাদক সরবরাহের উদ্দেশ্যে যাত্রা করেছিল। ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ২:৫০ মিনিটে র‌্যাব-১২ এর একটি দল বগুড়া জেলার শেরপুর থানার কুসুম্বী ইউনিয়নের বানীয়া হুন্দাইল গ্রামে অভিযান চালায়।
অভিযানকালে তাদের একটি পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশি করে ৩৩.২ কেজি গাঁজা, ৩টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড, এবং নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব-১২ এর পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

বগুড়ায় মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট টাইম : ০৫:০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪